রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া আলতাফ মিয়া মাঝির বাড়ির দরিদ্র দিন মজুর মো: রবে আলী,মো: মাবু আলী, মৃত মো: মাহমুদ আলীসহ ৩ পরিবারের মোট ৮টি বসতগৃহ গত ২৭ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার আগুন লেগে পুড়ে যায়।

সরেজমিনে বোয়ালিয়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন এর সদস্যরা পর্যবেক্ষণ করে সংগঠনটির দেশ ও প্রবাসে অবস্থানরত সকল সদস্যদের মানবিকতার হাত বাড়িয়ে ৩ পরিবারকে মোট ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় মেম্বার মো: আব্দুর রহিম, সংগঠনটির উপদেষ্টা রানা সাত্তার, উপদেষ্টা মো: মফিজ, সদস্য সাইফুল্লাহ রাকিব, সদস্য ইমরান হোসেন ইমন ও এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ।