জাহিদ মোমিন, আয়ারল্যান্ড থেকে: আয়ারল্যান্ড এর ডাবলিনে বাংলাদেশি কমিউনিটি ডাবলিন এর আয়োজনে স্বল্প পরিসরে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ছিলো বিভিন্ন রকমের রকমারি খাবার, নাচ, গান ও কৌতুক। অনুষ্ঠানে উপস্থিত সবাই বলেন, একে অপরের সাথে সুন্দর মুহূর্ত ব্যয় করতে পেরে আমরা সবাই আনন্দিত। বাংলাদেশ কমিউনিটি ডাবলিন এর নেতৃবৃন্দদের এ অনুষ্ঠান আয়োজনের জন্য অনেক অনেক ধন্যবাদ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মাধ্যমে প্রবাসের মাটিতে ফুটিয়ে তুলা হয়েছে একখণ্ড বাংলাদেশকে। নিজস্ব শিল্পীদের নৃত্য ও সংগীত পরিবেশন ছিল দৃষ্টিনন্দন। এছাড়া ফিরোজ আহমেদ ও কাজী কবিরের মনোমুগ্ধকর উপস্থাপনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। মোহাম্মদ মোস্তফার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে এবং সবাইকে ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা সহ আগামীতে বৃহৎ পরিসরে বাংলাদেশ কমিউনিটি আয়ারল্যান্ডের সকলকে নিয়ে বৃহৎ পরিসরে আরো কিছু অনুষ্ঠান করার পরিকল্পনার কথা তিনি ঘোষণা করেন। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক সারোয়ারৃ, সাইফুল ইসলাম, সহ সভাপতি আব্দুল হামিদ রনি, আব্দুল জলিল, মাসুম জামান, আশিকুর রহমান, ড. বেলাল হোসেন, ডক্টর লুবনা আহাম্মেদ, মাসুদ শিকদার, নজরুল ইসলাম মানিক, মিল্টন, শায়লা শারমিন নিপাইমান আলী দিলদার, শাহানুর ফারুকী পপি, মুন্নি সেলিম, সুবর্ণা আক্তার, ইয়াসমিন রনি, রুনা জলিল।