প্রবাস মেলা ডেস্ক: ঢাকাই সিনেমার দুই আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি আর বিদ্যা সিনহা মিম। ব্যক্তিগতভাবে বর্তমানে এ দুই নায়িকার মধ্যে দূরত্ব যেমন তৈরি হয়েছে, তেমনি জন্মেছে ক্ষোভও। আর সেটি আবারও প্রমাণ পাওয়া গেল পরীমণির কথায়। সম্প্রতি ঈদকে কেন্দ্র করে বিভিন্ন টিভি চ্যানেল আর ইউটিউব প্ল্যাটফর্মে তারকাদের নানা অনুষ্ঠান হচ্ছে। এমনই এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও তার স্বামী অভিনেতা শরীফুল রাজ। আর সেই অনুষ্ঠানের কথপোকথনেই স্পষ্ট হয়ে ওঠে মিমের প্রতি পরীর ক্ষোভ। তাকে তুলাধোনা করতেও দেখা গেছে সে ঈদ আড্ডার অনুষ্ঠানে।
অনুষ্ঠানে পরী বলেন, তিনি গায়ে পড়া লোকদের একদমই পছন্দ করেন না। যা মিমের মধ্যে নোটিশ করেছেন পরীমণি। ওই অনুষ্ঠানে উপস্থাপক জানতে চান, পরী কি চায় না রাজ মিমের জুটি হোক?
এমন প্রশ্নের উত্তরে পরী বলেন, ‘রাজের চেয়ে মিমের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। আমরা ভালো বান্ধবী ছিলাম। কিন্তু সিনেমার বাইরে রাজের সঙ্গে পরীর মাখামাখি আমার পছন্দ না। তার মানে এই নয়, আমি রাজ-মিমের জুটি চাই না।’
পরী আরও বলেন, পর্দায় ওদের দুজনকে ভালো লাগে। আর হঠাৎ মিম দুম করে স্ট্যাটাস দিল, আমি আর রাজের সঙ্গে ছবি করব না। পরী খানিকটা ব্যঙ্গ করার সুরেই এ কথা বলেন। সেই সঙ্গে এও বলেন, সিনেমায় কাজ না করাটা কোনো সমাধান না। বরং স্বামীর সঙ্গে সিনেমার বাইরে কাছাকাছি আসাটা পছন্দ নয় তার।
রাজ-পরীর সংসারে অশান্তির সুর বেজে ওঠে মিমকে কেন্দ্র করে। ফেসবুকে তাদের উত্তপ্ত স্ট্যাটাস কারোরই অজানা নয়। তবে সে অশান্তির সুর থেমে গেলেও, মিমের প্রতি ক্ষোভ পরীর এখনও যে কাটেনি তা বেশ স্পষ্ট হয়ে উঠেছে ঈদ আড্ডার সেই অনুষ্ঠানের কথপোকথনে।