হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক এর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম, নিউইয়র্ক ও জালালাবাদ ‘ল’ সোসাইটি ইউএসএ-এর সাধারণ সম্পাদক, সিলেট সাহিত্য পরিষদ ও ছড়া পরিষদ, সিলেট-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী ১৮ এপ্রিল ২০২৩, বুধবার নিউইয়র্কে ফিরে এসেছেন। তিনি ২৮ জানুয়ারি স্বদেশ বাংলাদেশের নিজ শহর সিলেটে যান। কয়দিন পরই ভয়াবহ সড়ক এক্সিডেন্টের শিকার হন।

তার বাম হাত ও কোমড়ের পাজর ভেঙ্গে যায়। হাসপাতাল ও সিলেটের ধোপাদিঘীর পূর্ব পাড়ের বাসায় থেকে চিকিৎসা নেন। এবার ২০২৩ বইমেলায় তাঁর কবিতার বই ‘আলোর পতাকা হাতে’, ছড়ার বই ‘ধাপুস ধুপুস’ স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘স্বর্ণালি দিনের ডায়েরি; ও তাঁর সম্পাদিত সাহিত্য সাময়িকী ‘জীবন মিছিল’ বের হয়েছে। তিনি পুরোপুরি সুস্থ্যতার জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন।