প্রবাস মেলা ডেস্ক: প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক রোজাদারের উপস্থিতিতে ইউরোপে খুলনার সবচাইতে পুরাতন সংগঠন গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল ২০২৩, বুধবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট এন্ড কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আইনজীবী ইমদাদুল হক চঞ্চলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোবারক হোসেনের সঞ্চালনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর ফয়জুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামিক সংগীত শিল্পী রাশিদা খান বানু। এছাড়া বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী পারভেজ মল্লিক, বাংলাদেশ আইন সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বাংলাদেশ আমজনতা দলের সভাপতি হাসিবুর রহমান প্রমুখ।

গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকের পক্ষে ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আবু সুফিয়ান ঝিলাম, সাধারণ সম্পাদক নাহিদ নেওয়াজ রানা, এস এম সিপার, সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলু, সুলতানা শেখ, কাইয়ুম হাসান স্বপন, মাকসুদ আহমেদ সুমন, সিমি সিফাত, ইফফাত আরা, জাহানারা আক্তার সিমলা, মো: সাজ্জাদ হোসেন, অহিদুজ্জামান রুমু, সুলতানা শেখ মহসিন, মতিয়ার রহমান প্রমুখ।

ইফতার মাহফিলে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা সহ সম্প্রতি বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম। এছাড়া বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের দাবি জানানো হয় ইফতার মাহফিল থেকে।