জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: প্রতিবারের মতো এবারও খুলনা বিভাগীয় প্রবাসীদের সংগঠন ‘খুলনা ডিভিশন এ্যাসোসিয়েশন ইউকে’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার লন্ডনের ব্রিকলেনে ক্যাফে গ্রিল রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলে ইউকেতে বসবাসরত খুলনা বিভাগীয় সর্বস্তরের সুধীজন, কমিউনিটি নেতৃবৃন্দ ও পরিচিতজনরা অংশ নেন। মাহে রমজান ও সিয়াম সাধনা শীর্ষক উক্ত আলোচনায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান ও ইফতার মাহফিল কো-অর্ডিনেটর ফয়সাল জামিলের যৌথ সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন উপদেষ্টা মন্ডলীর সদস্য মিজানুর রহমান, শেখ কামরুল হাসান তুষার, সৈয়দ ইমরুল হাসান ও মুরাদ মাহমুদ। এই আয়োজন সত্যিই প্রশংসনীয় বলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আলোচনা করেন: আই অন টিভি’র চিফ এক্সিকিউটিভ আতাউল্লাহ ফারুক, কাউন্সিলার ফয়জুর রহমান, কাউন্সিলার সাবিনা খান, ব্যরিস্টার মন্জু, ,ব্যরিস্টার ইমতিয়াজ, ব্যরিস্টার আজগর হোসেন, অ্যাডভোকেট টি এম জানে আলম, অ্যাডভোকেট হাসিব আহমেদ চৌধুরী, লোকমান কামালী সহ অনেকে।

এ ছাড়া সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন, সহ-সভাপতি কানিস ফাতিমা, বি এম ওবায়দুল হক আজমীর, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মিয়া, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, তথ্য ও প্ৰযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল আওয়াল, ক্রীড়া সম্পাদক জিএম শাহিদুল ইসলাম মিলন সহ যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, সাহিত্যিক, বিশিষ্ট আইনজীবি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী, কবি, চিকিৎসকের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলটি একটি মিলন মেলায় পরিণত হয়।