প্রবাস মেলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নরম্যান শহরের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বন্দুকধারী সক্রিয় অবস্থান নিয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৭ এপ্রিল ২০২৩, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ওকলাহোমা বিশ্ববিদ্যালয় পুলিশের সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইট বার্তায় জানায়, ‘ভ্যান ভ্লিট ওভালে একজন সক্রিয় বন্দুকধারী রয়েছে। এখনই দ্রুত ব্যবস্থা নিন।’
রাত পৌনে ১০টার দিকে আরেকটি টুইটে বিশ্ববিদ্যালয় জানায়, ‘ক্যাম্পাস পুলিশ ক্যাম্পাসে ‘সম্ভাব্য গুলি চালানো’ বিষয়টি তদন্ত করছে।
টুইটে শিক্ষার্থীদের দক্ষিণ ওভাল এলাকা এড়িয়ে চলে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়।