প্রবাস মেলা আন্তর্জাতিক ডেস্ক: বিশাল মনোরম পরিবেশে ও মান সম্মত বিভিন্ন খাবারের পাশাপাশি ইতালির বিশ্ব বিখ্যাত হরেক রকমের খাবার নিয়ে ২৫ মার্চ ২০২৩, শনিবার জাঁকজমকভাবে ফিতা কেটে The Italo’s রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়। এ রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা হলেন ইতালি প্রবাসী বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী মনোয়ার ক্লার্ক।
উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে রেস্টুরেন্টের প্রধান স্বত্বাধিকারী মনোয়ার ক্লার্কের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম সহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশার নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আফসানা বেগম, তার বক্তব্যে তিনি ব্যবসায়ী মনোয়ার ক্লার্কের ভূয়সী প্রশংসা করে বলেন, ইতালিতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে ব্যবসার বিস্তৃতি লাভের পাশাপাশি লন্ডনে The Italo’s রেস্টুরেন্ট উদ্বোধন করে তিনি ব্যবসায়ীক উদ্যোক্তা হিসেবে যে অবদান রেখেছেন, তা’সত্যিই অতুলনীয়। তিনি মনোয়ার ক্লার্কের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

রেস্টুরেন্টেটির প্রধান স্বত্বাধিকারী মনোয়ার ক্লার্ক তার বক্তব্যে আমন্ত্রিত উপস্থিত সকল অতিথিদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশিপাশি তিনি সকলের উদ্দেশ্যে বলেন- The Italo’s রেস্টুরেন্ট এর বিভিন্ন শাখা লন্ডনের বিভিন্ন স্থানে স্থাপনের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি জানিয়েছেন এখানে তার এই রেস্টুরেন্টের ব্যবসা সম্প্রসারিত হলে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী অবদান রাখবে। মনোয়ার ক্লার্ক মনে করেন প্রতিটি মানুষের সৎ ইচ্ছা এবং তা বাস্তবায়নের জন্য সঠিক প্রচেষ্টাই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার জন্য যথেষ্ট। তিনি তার লক্ষ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।