জেনিফা জামান:
স্বাধীনতা তুমি চেতনায় উত্তাল
নব নিরিক্ষার ঢেউ,
স্বাধীনতা তুমি সাবলীল সবুজে
বয়ে যাওয়া বিস্তীর্ণ সমীরণ কেউ।
স্বাধীনতা তুমি শব্দের দহন শেষে,
আত্মসুখের উচ্ছাস,
স্বাধীনতা তুমি প্রজ্জ্বলিত অনলের অন্তরালে
বুকের নির্মল প্রশ্বাস।
স্বাধীনতা তুমি ভিন্নতর ব্যঞ্জনায়,
সঞ্চারিত উদ্ভাসিত ভাব,
স্বাধীনতা তুমি ব্যক্তিসত্তার নিষ্পেষণে আত্মপ্রতিবাদ,
সঞ্জাত লাভ।
স্বাধীনতা তুমি আবেগের প্রচন্ডতা, সংবেদনশীল অনূভুতির দুর্দান্ত, অদম্য আনন্দ,
স্বাধীনতা তুমি চিত্ত প্রবাহের প্রয়াসে উদ্ভাসিত মুক্তছন্দ।
স্বাধীনতা তুমি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গে জেগে ওঠা পুনর্জাগরণের গান,
স্বাধীনতা তুমি দিনমুজুরের শ্রম নিঃসৃত ঘাম, হাতুড়ির স্লোগান।
স্বাধীনতা তুমি স্বদেশের সমৃদ্ধি, সজীব বৈচিত্র্যময় স্বপ্ন অভিলাষ,
স্বাধীনতা তুমি স্বাধীনতার প্রতিধ্বনি, স্বাধীনতা বারোমাস।
স্বাধীনতা তুমি উত্তেজনা পূর্ন ভূ-খণ্ডকে আগলে রাখার প্রত্যয় নির্ভিক,
স্বাধীনতা তুমি প্রগতিশীল রূপান্তরের প্রতিশ্রুতি শতাধিক।