প্রেস বিজ্ঞপ্তি: কবিতাচর্চার আয়োজনে ২২ মার্চ ২০২৩, বুধবার বিকাল ৪.৩০ মিনিটে ঢাকাস্থ বাংলা একাডেমি’র কবি শামসুর রহমান হলে আমেরিকা প্রবাসী কবি ও অধ্যাপক ড. ধনঞ্জয় সাহার দুটি ছড়াগ্রন্থ সোনামণিদের ছড়া- ‘ভূত প্রেত আর জ্বিনি’ এবং ‘মাছ’ এর প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি’র মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিশু সাহিত্যিক রহীম শাহ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কবি ইউসুফ রেজা। আবৃত্তি পরিবেশনা করবেন ফয়জুল আলম পাপ্পু। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলা একাডেমি’র মহাপরিচালক শিশু সাহিত্যিক আনজীর লিটন।