প্রবাস মেলা ডেস্ক: ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার ঢাকার ধানমন্ডিস্থ দ্যা ক্যাফে রিও’তে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সৈয়দ এম. হোসেন বাবুকে সংবর্ধনা দেয়া হয়। সৈয়দ এম. হোসেন বাবু’র ঢাকা আগমণ উপলক্ষ্যে ঢাকাস্থ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির উদ্যোগে এ সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। এসময় তার সাথে তার সহধর্মিনী বিশিষ্ট কণ্ঠশিল্পী কাবেরী রহমানও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর সাবেক মহাপরিচালক ম. হামিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির সভাপতি নাট্যজন ফাল্গুনী হামিদ।

অনুষ্ঠানে তারা বলেন, সৈয়দ এম. হোসেন বাবু একজন দক্ষ সংগঠক। তিনি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বসবাস করেও বিশাল দেশ আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের নিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র শাখার সভাপতির মহান দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে পরিচালিত এ সংগঠনের কলেবর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এজন্য বক্তারা তাকে ধন্যবাদ জানান। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যুক্তরাষ্ট্র শাখাকে আরও শক্তিশালী করতে সংগঠনের কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

সংবর্ধিত ব্যক্তি সৈয়দ এম. হোসেন বাবু বলেন, আমাদের প্রাণের সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কেন্দ্রিয় কমিটির পক্ষ থেকে আমাকে সংবর্ধনা দেয়ায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এজন্য সংগঠনের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেন্দ্রিয় কমিটির নির্দেশনা মতো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যুক্তরাষ্ট্র শাখাকে আরও গতিশীল করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। আমি সবার কাছে সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ আওয়ামীলীগের অন্যান্যা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিকবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য শিল্পী নবীন কিশোর গৌতম, কামরুল, আমির হোসেন, স্বর্ণা খান, মৌ, জেবিন প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন।
শেষে নৈশভোজের মাধ্যমে অতিথিদের আপ্যায়িত করা হয়।