প্রবাস মেলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার৷ ৪ মার্চ ২০২৩, শনিবার সকালে গণভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি।
এর আগে ৩ মার্চ ২০২৩, শুক্রবার সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় আসেন টনি ব্লেয়ার। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী।
এটি টনি ব্লেয়ারের তৃতীয় ঢাকা সফর। ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে তিনি ঢাকা এসেছেন।
লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। বর্তমানে তিনি ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।