প্রবাস মেলা ডেস্ক: বন্ধন কালচারাল ফোরাম এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। জনপ্রিয় চিত্রনায়িকা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক শাহনূর উক্ত অনুষ্ঠানে সম্মাননা অ্যাওয়ার্ড লাভ করেন।
এ ব্যাপারে চিত্রনায়িকা শাহনূর বন্ধন কালচারাল ফোরাম এর সকল আয়োজককে ধন্যবাদ জানিয়ে বলেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেনো সারাজীবন আপনাদের পাশে থাকতে পারি।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ‘ফাঁসির আদেশ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা করেন শাহনূর। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায়নি। ২০০০ সালে ‘জিদ্দি সন্তান’ দিয়ে তার অভিষেক হয়। এতে তিনি রুবেলের বিপরীতে অভিনয় করেছিলেন।
এরপর ২০০৩ সালে তিনি ‘সাহসী মানুষ চাই’ ও ‘কারাগার’ চলচ্চিত্রে অভিনয় করেন। সাহসী মানুষ চাই দুটি বিভাগে ও কারাগার একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। ২০০৫ সালে তিনি ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।