বনি সিংহ, কোলকাতা, ভারত থেকে: ১১ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার কলকাতার সেবা কেন্দ্র ক্যাথলিক সেন্টারে আয়োজিত ওয়েল স্প্রিং ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি (WICU) ইউনাইটেড ইন্ডিপেন্ডেন্ট ক্রিশ্চিয়ান কাউন্সিল অফ এশিয়া (UICCA) ৫তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত ও পৃথিবীর অন্যান্য দেশের বহু গুণী ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন প্রবাসী সংগীত শিল্পী তুলিকা ডেবী সরকার। উক্ত সমাবর্তনে ওয়েল স্প্রিং ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি (WICU) তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন।

উল্লেখ্য, তুলিকা ডেবী শুধুমাত্র সংগীত শিল্পী হিসাবে থেমে থাকেননি, তিনি গীতিকার ও সুরকার হিসেবেও যথেষ্ট নাম কুড়িয়েছেন। দীর্ঘকাল উত্তর আমেরিকাতে থেকেও তিনি মাতৃভূমিকে ভুলতে পারেননি। ফোক শিল্পী হিসাবে উত্তর আমেরিকা ও কানাডা তে খ্যাতি অর্জন করেছেন। তার এই গড গিফটেড প্রতিভার জন্য মিউজিক এর উপরে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।