প্রবাস মেলা ডেস্ক: দুই বাংলায়ই জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। তিনি এবার বই বের করলেন। সবার সামনে নিজেকে নতুন পরিচয়ে মেলায় বই এসেছেন চিত্রনায়ক ফেরদৌস। একুশের বইমেলায় প্রকাশ হয়েছে তাঁর প্রথম উপন্যাস ‘এই কাহিনী সত্য নয়’।
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার বিকেলে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত এ বইটির প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী মাসুক হেলাল।
উপন্যাস সম্পর্কে ফেরদৌস বলেন, ‘আমি যখন ছাত্র, তখন থেকেই বই পড়া পছন্দের। লেখালেখিও করেছি। সেই অভ্যাস এখনও আছে। তাই সব শ্রেণির পাঠকের কথা মাথায় রেখেই উপন্যাসটি লিখেছি। এতে নিজের জীবনের অনেক ঘটনাই উঠে এসেছে। উপন্যাসটিতে পাঠক ভালোবাসা খুঁজে পাবেন। আশা করছি, সবাই আমার বইটি সংগ্রহ করবেন।