প্রবাস মেলা ডেস্ক: রওনক বিশাকা শ্যামলী গুণী অভিনয়শিল্পী হিসেবে ব্যাপক পরিচিত। অভিনয়ের বাইরেও অনেক গুণ রয়েছে তার। নানামুখী সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকেন শ্যামলী। অভিনয়ের পাশাপাশি তিনি লিখেনও চমৎকার।
এবারের বইমেলায় প্রথম উপন্যাস বই নিয়ে হাজির হয়েছেন শ্যামলী। উপন্যাসের নাম ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’। সেইসঙ্গে এবারের বইমেলায় লেখক হিসেবেও অভিষিক্ত হয়েছেন তিনি। এ উপন্যাসটি বইমেলায় প্রকাশিত হয়েছে মিজান পাবলিশার্স থেকে। একুশে বইমেলায় মিজান পাবলিশার্স এর প্যাভিলিয়ন ৪ এ পাওয়া যাচ্ছে বইটি।
রওনক বিশাকা শ্যামলী উপন্যাস সম্পর্কে বলেন, ‘এটাই আমার প্রথম উপন্যাস। আমি আমার অনুভূতিগুলো লিখেছি উপন্যাসে। আশা করছি পাঠকদের কাছে তা উপভোগ্য হবে।’
তিনি আরো বলেন, বইমেলায় আমার উপন্যাসটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সবাই ভালো ভালো মন্তব্য করছেন।