প্রবাস মেলা ডেস্ক: টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি। দীর্ঘদিনের ক্যারিয়ারে মন জয় করে নিয়েছেন সকলের। এছাড়াও জি বাংলার দিদি নাম্বার ওয়ান শো দিয়ে রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। এক কথায় বলা যায় রচনা একজন সফল পেশাদার। কিন্তু ব্যক্তিগত জীবনে? সেটা কেমন রচনার?
ব্যক্তি জীবন নিয়ে শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত ‘অপুর সংসার’ শোয়ে খোলামেলা কথা বলেছেন রচনা। সেই রিয়্যালিটি শোতে শাশ্বত রচনাকে প্রশ্ন করেন স্ত্রী হিসেবে নিজেকে কত নম্বর দেবেন? এই প্রশ্ন শুনতেই নায়িকার স্পষ্ট জবাব, ‘আমি নিজেকে শূন্য দেব।’
এমন উত্তরে শাশ্বত কিছুটা চমকে গেলেও তার পরের প্রশ্নই ছিল, কেন রচনা এমন মনে করেন? খুব শান্তভাবে রচনা বলেন, ‘সুগৃহিণী হওয়ার জন্য যে গুণ থাকা দরকার তা আমার মধ্যে নেই।’
‘সম্পর্কের জন্য অনেক সময় দুজনকেই অনেকটা সমঝোতা করতে হয়। মানিয়ে নিতে হয়। সেটার কোনোটাই আমি করিনি। আর আমরা যে পেশার সঙ্গে যুক্ত সে ক্ষেত্রে যে পার্টনার তাকেও অনেক কিছু মানাতে হয়। পারস্পরিক সম্পর্ক এমন না হলে সুন্দর বাড়ি হওয়া বেশ কঠিন।’
স্বামীর সঙ্গে আলাদা থাকেন অনেক বছর। আলাদা থাকলেও তাদের এখনো আইনী বিচ্ছেদ হয়নি। ছেলের জন্য নাকি তারা এই সিদ্বান্ত নিয়েছেন।