রাশিদুল ইসলাম জুয়েল, সিউল, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সিটি কর্পোরেশন জানিয়েছে বেসিক ট্যাক্সি ভাড়া ১০০০ উয়ন (দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম উয়ন) বেড়ে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে ৪৮০০ উয়ন হবে। প্রাথমিক ন্যূনতম দূরত্ব যার জন্য ট্যাক্সি ভাড়া দেয়া হয় তা বর্তমান ২ কিলোমিটার থেকে ১.৬ কিলোমিটারে করা হবে।
বেসিক ভাড়া নেওয়ার পরে, বর্তমান ১৩২ মিটার থেকে প্রতি ১৩১ মিটার দূরত্বের জন্য ১০০ উয়ন অতিরিক্ত চার্জ যোগ করা হবে। রাতের ট্যাক্সি পরিষেবা বাড়ানোর লক্ষে শহরটি গত মাসে ট্যাক্সি ড্রাইভারদের রাত ১০ টা থেকে রাতের চার্জ নেওয়ার অনুমতি দিয়েছে।
আগামী ফেব্রুয়ারী মাস থেকে প্রিমিয়াম ট্যাক্সির বেসিক ভাড়াও ৫০০ উয়ন বাড়িয়ে ৭০০০ উয়ন করা হবে। এছাড়াও বাস ও মেট্রোরেলের ভাড়া ৩০০ থেকে ৪০০ উয়ন আগামী এপ্রিল থেকে বৃদ্ধি পাবে বলে জানা গেছে।