হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৫ জানুয়ারী ২০২৩ বোষ্টনের কলেজগামী ছাত্রের পুলিশের গুলিতে অকাল মৃত্যুতে গভীর শোক ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জ্যাকসন হাইটস্থ ডাইভার সিটি প্লাজায় নির্ধারিত সময় অপরাহ্নে ৪ ঘটিকায় ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের সভাপতি শাহ শহীদুল হক সাঈদ শোক সভায় উপস্থিত সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, কমিউনিটি নেতৃবৃন্দ, চ্যানেল আই এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, জেবিবিএর সম্মানিত সভাপতি গিয়াস আহমেদ, সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, এনটিভি এর প্রতিনিধি পুলক, এটিএন বাংলার প্রতিনিধি কানু দত্ত, আইটিভির প্রতিনিধি ও ক্যামেরাম্যানসহ আগত সুধীজনের উদ্দেশ্যে অত্যন্ত হৃদয় বিধারক বক্তব্য পেশ করেন। তিনি বলেন, আমাদের হৃদয় দুঃখ ভারাক্রান্ত আমরা শোকে মর্মাহত, আমি আজকের এই ঐতিহাসিক মার্টিন লুথার কিং ডে স্মরণ করে বলতে চাই মানবাধিকার লঙ্ঘন ও ইনজার্ষ্টিস সকল মানবতার জন্য হুমকি স্বরূপ। এই মৃত্যু মৃত্যু নয়, অনাকাঙ্খিত মার্ডার, আমরা সাঈদ ফয়সালের অকাল মৃত্যুতে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। চ্যানেল আই এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ বলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বৈরী আবহাওয়ার মধ্যে যে প্রতিবাদ সভার আয়োজন করছে, আমরা এ শোক সভার প্রতি দৃঢ় সমর্থন করছি। আমরা জড়িত পুলিশ অফিসারদের তদন্ত পূর্বক বিচার দাবী করছি।

জেবিবিএ এর সভাপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব গিয়াস আহমেদ বলেন আমরা এ অনাকাঙ্খিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শোকহত পরিবার পরিজনদের প্রতি জানাই সমবেদনার পাশাপাশি দোষী ব্যক্তিদের শাস্তি দাবী জানাই। তিনি আরো বলেন, এ ব্যাপারে সকল প্রবাসীকে এগিয়ে আসতে হবে।
প্রিমিয়াম গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট জনাব বাবু খান তার বক্তব্যে সাঈদ ফয়সালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি কনকনে শীতের মধ্যে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট মানবাধিকার সংরক্ষণের কাজ করছেন, আমরা এই প্রতিবাদ সভার সাথে একাত্বতা ঘোষণা কছি। উক্ত প্রতিবাদ সভায় আরো বক্তব্য পেশ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয়, কমিউনিটি লীডার মাসুদ সিরাজী, ইকবাল হোসেন, তরুন প্রজন্মের আইকন প্রিসিলা, স্কুল ছাত্র ফারহান রহমান। সর্বশেষে সাঈদ ফয়সালের স্মরণে ওয়ার্ল্ড হিউম্যান রাই্ট্স ডেভলপমেন্টের পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে খলিলের বিরিয়ানী বিতরণ করা হয়। অংশগ্রহণ করেন সরদার নুরুজ্জামান এবং ইঞ্জিনিয়ার হাসান, জেবিবিএর সহ সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
শোক সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। প্রবাসী বাঙালী ও অন্যান্য সম্প্রদায়ের নাগরিকগণ যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন বিশেষ করে আমরা কৃতজ্ঞ খীলল বিরিয়ানী এবং আইজে ক্রিয়েটিভ এর প্রেসিডেন্ট সানি ভাইসহ সকল সম্মানিত মিডিয়া ব্যক্তিত্বকে ধন্যবাদ জ্ঞাপন করে শোক সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক সাঈদ।