প্রবাস মেলা ডেস্ক: গ্রাম শহরের দুই নারীর শেকল ভাঙার এক গল্প নিয়ে ফুয়াদ চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে চলেছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘনা কন্যা। ১১ জানুয়ারি ২০২৩, বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঐদিন রাতে রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনের।
আনোয়ার আজাদ ফিল্মস ও এস জে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটিতে অভিনয় করছেন ইয়ামিন হক ববি, সাজ্জাদ হোসোইন, নওশাবা, মোহাম্মদ বারী, মিলি বাশার, ফজলুর রহমান বাবু, জয়শ্রী কর জয়া, শতাব্দী ওয়াদুদ, সানজিদা মিলা, উপমাসহ অনেকে। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক।