রাশিদুল ইসলাম জুয়েল, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: বর্তমানে একজন ই-৯ কর্মী কোরিয়া প্রবেশের পর ৪ বছর ১০ মাস কোরিয়াতে অবস্থান করতে পারে। যারা পরবর্তীতে আবার কোম্পানিতে আসতে চায় তাদের বিভিন্ন নিয়ম-কানুনের মধ্যে দিয়ে যেতে হয়। অনেক ক্ষেত্রে কোম্পানিগুলোর জন্য কঠিন হয়ে পড়ে দক্ষ শ্রমিক ধরে রাখা।
নতুন পরবর্তীত নিয়ম অনুযায়ী কোন ই-৯ শ্রমিককে একই কোম্পানিতে ৩০ মাস বা তার প্রথম কোম্পানিতে ২৪ মাস কাজ করতে হবে। তখন সেই কোম্পানির মালিক চাইলে দক্ষ শ্রমিক হিসাবে তার ১০ বছরের ভিসার জন্য আবেদন করতে পারবে। উৎপাদন খাত ছাড়াও নির্মান এবং কৃষি ক্ষেত্রেও ১০ বছর ভিসা বৃদ্ধি করা যাবে তবে সেই ক্ষেত্রে কর্মীকে তার প্রথম কোম্পানিতে নিম্ন ১৬ মাস বা ২৪ মাস পর্যন্ত একই কোম্পানিতে কাজ করতে হবে।
বর্ধিত ভিসার ক্ষেত্রে কর্মীকে অবশ্যই কোরিয়ান ভাষার সোস্যাল ইন্টিগ্রেশান প্রোগ্রাম বা টপিক লেভেল সম্পন্ন থাকতে হবে। একজন শ্রমিক পরবর্তীতে সর্বোচ্চ কতদিন ভিসা পাবে তা বিচার মন্ত্রণালয়ের মাধ্যমে নির্ধারিত হবে। শ্রমিক সংকটের কারনে ই-৯ কর্মীদের পার্সেল ডেলিভারি কোম্পানিতেও কাজ করতে দেওয়ার ব্যাপারে ও সিদ্ধান্ত হয়েছে।