বকুল খান, মাদ্রিদ, স্পেন থেকে: ৩১ ডিসেম্বর ২০২২ মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে স্থানীয় একটি হলরুমে ২০২২ সালের বিদায় এবং নতুন বছরের শুভাগমনকে বরণ করার মাধ্যমে থার্টি ফার্স্ট নাইট উৎযাপিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা সমিতির সভাপতি মেহেতাব হক জানু।
বিদায়ের ঘন্টা বাজে আগমনী বার্তায়, ২০২২ এর বিদায় এবং ২০২৩ এর খাতায় লিখে নতুন বছরের শুভক্ষণে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মেহেতাব হক জানু। হাততালি দিয়ে গানের সুরে সুরে অনুষ্ঠানকে মুখরিত করে তোলেন মহিলা সমিতির নেতৃবন্দ ও আগত অতিথিরা।
নতুন বছরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মেহেতাব হক জানু, মনজু স্বপন, রিতা আহমেদ, স্বপ্না রহমান, দিলরুবা, জেবুন্নেছা জেবু, তাহমিনা আক্তার, তাহমিনা আমিন, দীবা গাজী, তাইফা রহমান, মালাইয়া সাঈদ, লাকী টোকন, দীপানুর তাজ, দীপ্তি, জাহান দীপ্তি, আফরিন মনি, ট্রাভেল্স এর স্বত্বাধীকারী হুমা, আরিফ খান রোবেল, টুকন নুরা আমিন, পলাশ, রুহুল আমিন সহ সামাজিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।
মহিলা সমিতির নেতৃরা বলেন বরাবরের মত এবারও আমরা নতুন বছরকে স্বাগত জানাতে একসাথ হয়েছি। নতুন বছর ২০২৩ সাল যেন সবার জন্য আনন্দ ও সুখময় হয়। পরিশেষে সবাইকে স্বাগত জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।