রাশিদুল ইসলাম জুয়েল, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: দক্ষিণ কোরিয়াতে সরকারি ছুটির দিন বর্ধিত করা হয়েছে। ১লা জানুয়ারীর পরিবর্তে ২রা জানুয়ারী ছুটি হিসাবে মনোনীত হবে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত এক সভায় বলা হয়, ২০২৩ থেকে ক্রিসমাস ছুটির দিন যদি রবিবার হয়, তাহলে পরের দিন ছুটি যুক্ত হবে।
যদি ছুটির দিন শনিবার, রবিবার বা অন্যান্য ছুটির সাথে হয় তাহলে অতিরিক্ত ছুটি পাওয়া যাবে। যেমন দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা দিবস, জাতীয় প্রতিষ্ঠা দিবস, কোরিয়া বর্ণমালা দিবস, ইত্যাদি। এই বিকল্প ছুটি প্রযোজ্য হবে। বর্তমানে-ক্রিসমাস, বুদ্ধের জন্মদিন, স্মৃতি দিবস, নববর্ষের দিন আবেদন সাপেক্ষে নয়।
সাবেক রাষ্ট্রপতি মুন জে ইন প্রশাসন, বিকল্প ছুটির ক্ষেত্রে ‘জাতীয় ছুটির দিন (১লা মার্চ, স্বাধীনতা দিবস, জাতীয় প্রতিষ্ঠা দিবস, হানগুল দিবস)’ যদি রবিবারে পড়ে তাহলে বিকল্প ছুটির দিন ঘোষণা করা হয়। ঐ বছর, শিশু দিবস, কোরিয়ার নববর্ষ এবং ছুসকে অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছিল।
ইংরেজি নববর্ষের দিন (১ জানুয়ারি, রবিবার) এবং গৌতম বুদ্ধের জন্মদিন (২৭ মে, শনিবার) বিকল্প ছুটি পাবে। তবে বিকল্প ছুটির ব্যবস্থা শুধুমাত্র ধর্মীয় ছুটির দিনে প্রয়োগ করা হলে, ২০২৩ সালে গৌতম বুদ্ধের জন্মদিনের আরও একটি দিন বিকল্প ছুটি হিসাবে যুক্ত হবে। উপরোক্ত ছুটি ৫ জনের অধিক কর্মচারী আছে এমন কোম্পানির ক্ষেত্রে প্রজোয্য হবে।
হলিডে অ্যাক্ট লেবার স্ট্যান্ডার্ডস অ্যাক্ট দ্বারা পরিচালিত হয় এবং লেবার স্ট্যান্ডার্ড অ্যাক্টের অধীনে, পাঁচ জনের কম কর্মচারী কোম্পানির কর্মক্ষেত্রে বরখাস্তের উপর বিধিনিষেধের প্রয়োগ থেকে অব্যাহতি দেওয়া হয়, প্রতি সপ্তাহে ৫২ ঘন্টার অধিক কাজের ক্ষেত্রে বর্ধিত রাত এবং ছুটির দিনে কাজের জন্য অতিরিক্ত ভাতা এবং বার্ষিক ছুটি ভাতা পাবে।