হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কের টাইমস স্কয়ারে চলছে বর্ষবরণের সবশেষ প্রস্তুতি। ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার জনপ্রিয় ক্রিস্টাল বল নিয়ে চলে কাউন্টডাউন আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। নববর্ষের উদযাপন আজ সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে। খবর নিউইয়র্ক টাইমসের।
নতুন বছর আগমনের প্রথম প্রহর উদযাপনে টাইমস স্কয়ারে হাজির হন ১৫ থেকে ২০ হাজার মানুষ। তাদের উপস্থিতিতেই হয় উল্টো ক্ষণ গণনা। তারপর ঐতিহ্য মেনে ১৩০ ফুট উঁচু পোলে তোলা হয় ক্রিস্টাল বল। দু’হাজারের বেশি ক্রিস্টাল ত্রিকোণে প্রতিবছর আনা হয় নতুনত্ব।
এবারের থিম, গিফট অব লাভ। মূলত, করোনা মহামারি পরবর্তী বিশ্বকে ভালোবাসা পৌঁছে দিতেই সাজানো হয়েছে এবারের আয়োজন।