প্রেস বিজ্ঞপ্তি: ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার বিকাল ৩টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহনগর শাখার উদ্যোগে ‘গণঅধিকার পরিষদের রাজনীতি কি এবং কেন’ শিরোনামে এক কর্মশালা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় গণ, ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী ও সাংস্কৃতিক পরিষদের সহযোদ্ধারা উপস্থিত থাকবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উক্ত কর্মশালায় উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদ এর যুগ্ম আহ্বায়াক ডক্টর মালেক ফরাজী, যুগ্ম আহ্বায়াক কর্ণেল (অব:) মিয়া মশিউজ্জামান, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব আহমাদ ইসমাঈল বন্ধন।
উক্ত কর্মশালায় অংশগ্রহণ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।