জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ২৩ ডিসেম্বর ২০২২ চাঁদপুর শাহরাস্তি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ইমাম হোসেনে মোল্লার মরদেহ দেশে পাঠানো হচ্ছে। ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার সৌদি আরব স্থানীয় সময় সকাল ৭ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৪০ ফ্লাইটে প্রায় দুই মাস পরে ইমাম হোসেন মোল্লার লাশ দেশে যাচ্ছে। শুক্রবার বাংলাদেশ সময় ৩:৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
উল্লেখ্য ১ লা নভেম্বর সৌদি আরব আল কাসিম বুরাইদা হৃদ রোগে মৃত্যুবরণ করেন চাঁদপুর শাহরাস্তি উপজেলার পৌর ১১ নং ওয়ার্ড ভিংরা মোল্লা বাড়ির প্রবাসী ইমাম হোসেন মোল্লা, যার পাসপোর্ট নাম্বার – EB0097137, যার ইকামা – 2218246425। রেমিট্যান্স যোদ্ধা ইমাম হোসেন মোল্লার স্ত্রী, তিন সন্তান রয়েছে।
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের কাউন্সেলর রেজা ই রাব্বি, আইন সহকারী মোহাম্মদ আবদুল্লাহ, প্রবাসী চাঁদপুর শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি (পাসপোর্ট) অফিসের মার্কেটিং ডিরেক্টর সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম হৃদয়, প্রবাসী শাহরাস্তি ফোরামের উপদেষ্টা ফখরুল ইসলাম বিলাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, রিয়াদ এন এস কার্গো এবং কার্গো এ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সাত্তার, রিয়াদ আল কাসিম বুরাইদার শাহরাস্তি প্রবাসী আবুল হাশেম এর সহযোগিতায় তার মরদেহ দেশে পাঠানো হচ্ছে।
প্রবাস থেকে লাশ দেশে পাঠাতে যারা আন্তরিক সহযোগিতা করেছেন তাদের মৃত ইমাম হোসেন মোল্লার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন।
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসে মৃত ইমাম হোসেনের মরদেহ গ্রহণ করবেন তার স্ত্রী নুরুন নাহার।