রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ‘আসুন সবাই সাস্থ্যসেবা গ্রহণ করি, সুস্থ সবল জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে ২০ ডিসেম্বর ২০২২ সৌদি রিয়াদ বাংলাদেশ দূতাবাস চত্বরে প্রবাসী বাংলাদেশিদের সাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে রিয়াদ বাংলাদেশি সানসিটি পলিক্লিনিক এর ফ্রি সাস্থ্যসেবা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের ডিপুটি চিফ অব মিশন মো: আবুল হাসান মৃধা।

আন্তর্জাতিক অভিবাসী দিবসের অংশ হিসেবে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে ফ্রি সাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাস্থ্যসেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর রেজা ই রাব্বি, শ্রম প্রথম সচিব মো: আলমগীর হোসেন, রিয়াদ বাংলাদেশি সানসিটি পলিক্লিনিক এর মার্কেটিং ম্যানেজার সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় সহ শ্রম উইংয়ের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।

রিয়াদ বাংলাদেশ দূতাবাসে আগত প্রবাসীদের সেবা প্রদান করেন সানসিটি পলিক্লিনিক এর ডাক্তার মজিবুর রহমান, নার্স ঝিনু, মো: সজিব প্রমুখ।