মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে গৌরবময় বিজয়ের ৫১ বছর পূর্তি ও সংগঠনের নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষ্যে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক এম এ জলিলের সভাপতিত্বে উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন পাটোয়ারী ও আসাদুজ্জামান ভূঁইয়া ইলিয়াস এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম মাহবুব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ০১ নং রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: শামছুল আলম তালুকদার, রিয়াদ আওয়ামী পরিষদের উপদেষ্টা কবি শাহজাহান চঞ্চল, সহসভাপতি গাজী সাইদুর রহমান, সাবেক সহসভাপতি মো: বশিরুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: ইসমাইল হোসেন, রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ শামিম আবেদিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর সবুর খান, রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রইস উদ্দিন রইস, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, রিয়াদ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী ইউসুফ সহ সাত সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় রিয়াদ আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া ইলিয়াস।

অনুষ্ঠানে সবাইকে উত্তরিয় পরিয়ে বরণ করে নেয়া হয়। রিয়াদ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এম এ জলিল রাজা বলেন, নতুন কমিটির মাধ্যমে যুবলীগ আরও শক্তিশালী হবে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার স্বার্থে রিয়াদ যুবলীগ কাজ করবে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বার বার দরকার শেখ হাসিনা সরকার। অনুষ্ঠানে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে রিয়াদ বাংলাদেশি সাস্থ্যসেবা প্রতিষ্ঠান সানসিটি পলিক্লিনিক পরিবারের পক্ষ থেকে ফ্রি সাস্থ্যসেবা দেয়া হয়। সানসিটি পলিক্লিনিক এর মার্কেটিং ম্যানেজার সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় প্রবাসীদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আগত অতিথিদের হাতে সানসিটি পলিক্লিনিক এর ২০২৩ সালের নতুন ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে।