মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে ৩২টি দল নিয়ে বাংলাদেশীদের মধ্যে শুরু হয়েছে ‘সানসিটি পলিক্লিনিক বাংলা স্পোর্টস বিজয় গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২’।
বাংলা স্পোর্টস ক্লাবের নিজস্ব হোম গ্রাউন্ডে টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে বিনিয়োগকারী বিশিষ্ট ব্যবসায়ী প্রিমিয়ার সুইটসের কর্নধার মীর রাসেল সুজন।
অনুষ্ঠানে বাংলা স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা মো: আলতাফ হোসাইনের সভাপতিত্বে ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য টুর্নামেন্ট পরিচালক সাংবাদিক ফকির আল-আমিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, ডিএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মামুন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো: রাসেল হাসান। এসময় রিয়াদের বিভিন্ন পেশাজীবি প্রবাসীরা রাতভর খেলা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পুরো টুর্নামেন্টে সহিযোগিতায় সানসিটি পলিক্লিনিক, প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি, প্রিমিয়াম সুইটস ফ্রেন্ডী ভারজিন মোবাইল, গালফ টলেডো রেস্টুরেন্ট, মানিগ্রাম, প্রাণ দিনা হাইপার মার্কেট, কটন হাউজ, ফয়সাল সিসিটিভি বর্ণ স্পোর্টস।