প্রবাস মেলা ডেস্ক: বিপ্লব সরকারের পরিচালিত চলচ্চিত্র ‘আগন্তক’ এবার ভারতের পুরস্কার জিতেছে। পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি গোয়ায় ভিউয়িং রুমের ফিল্ম বাজার রিকমেন্ডস বিভাগ থেকে প্রসাদ ল্যাব ডিআই অ্যাওয়ার্ড ও মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেল।
২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আয়োজিত এবারের ফিল্ম বাজারে মোট ২৪৭টি চলচ্চিত্র ভিউয়িং রুমে প্রদর্শিত হয়। এর মধ্যে ফিল্ম বাজার রিকমেন্ডস সেকসনে জায়গা করে নেয় ৩০টি চলচ্চিত্র।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে নির্মিতব্য ও নির্মাণকাজ শেষ করা চলচ্চিত্রগুলোকে ফিনিশিং ফান্ড, সেলস এজেন্ট, ডিস্ট্রিবিউটর বা চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে ফিল্ম বাজারের ভিউয়িং রুমে রাখা হয়।
এ সিনেমাটির গল্পে দেখা যায়, কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। অনেক দিন ধরে নিখোঁজ কাজলের বাবা হঠাৎ একদিন ফিরে এলে শুরু হয় টানাপড়েন। মোড় নেয় গল্পে।