জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: পুর্ব লন্ডনের সেফিল্ড হস্পিতালে বাংলাদেশ থেকে আসা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউড বিভাগের প্রধান কার্ডিয়াক সার্জন ডাক্তার আশরাফুল হক সিয়ামকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সম্বর্ধনা ও নৈশভোজের আয়োজন করে শরিয়তপুরবাসীর পক্ষ থেকে। মেনর পার্কের স্থানীয় একটি রেস্টুরেন্টে রাফিকুল্লা মুন্সির সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে এবং হাসান ইমামের উপস্থাপনায় ১৯ নভেম্বর ২০২২,সোমবার অনুষ্ঠানটি ছিল খুবই প্রাণবন্ত।
উললেখ্য, ২৬ তম ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব থোরাসিক এন্ড কার্ডিও ভাস্কুলার সার্জন্স অব এসিয়া কনফারেন্সে সবচেয়ে তরুন কার্ডিয়াক হিসাবে স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধান মন্ত্রীর কাছ থেকে সন্মাননা পান তিনি । অনুষ্ঠানে শরিয়তপুরবাসী ছাডা়ও ছিল আগত অতিথিবৃন্দ এবং সবার কাছেই তিনি প্রশংসিত। তার বাবা একজন মুক্তি যোদ্ধা এবং মা একজন রত্ন গর্ভা এ ছাড়া তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপমন্ত্রি এনামুল হক সামিমের ছোট ভাই।