প্রেস বিজ্ঞপ্তি: বিশ্বখ্যাত পারফিউম কোম্পানি আল হারামাইন পারফিউমস এর সহযোগি প্রতিষ্ঠান আল হারামাইন সিকিউরিটিজ এর গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে ঢাকার যমুনা ফিউচার পার্কে। ১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এর মহতি গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা স্টক একচেঞ্জ লিমিটেড এর চেয়ারম্যান মো: ইউনুসুর রহমান। আল হারামাইন সিকিউরিটিজ এর গ্র্যান্ড ওপেনিং সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বারিধারাস্থ যমুনা ফিউচার পার্কের নিচতলায় ক-১৪৪, কুড়িল যমুনা ফিউচার পার্ক, প্রগতি সরনি, ঢাকায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আল হারামাইন পারফিউম গ্রুপ এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। মূলত তার উদ্যোগেই আল হারামাইন সিকিউরিটিজ বাংলাদেশে কাজ শুরু করছে। আর এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হলেন মোহাম্মদ ওলিউর রহমান।