প্রবাস মেলা ডেস্ক: পরিচালক ও অভিনেতা কাজী হায়াতের ছেলে কাজী মারুফ ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। ক্যারিয়ারের প্রথম সিনেমায় ভালো সাড়া পাওয়ায় আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই অভিনেতা।
সিনেমার ক্যারিয়ারে আরও এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও তা করেননি কাজী মারুফ। দেশ ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন তিনি। সেখানে পরিশ্রমের টাকায় চারটি বাড়ি করেছেন এই নায়ক।
বুধবার (৯ অক্টোবর ২০২২) রাতে ফেসবুকে চারটি বাড়ির ছবি পোস্ট করেন মারুফ। সঙ্গে জুড়ে দেন কয়েক লাইনের ক্যাপশন। সেখানে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ চারটি বাড়ি নিউইয়র্কে। বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশের টাকায় বাড়ি কিনিনি। এখানে কষ্ট করে বাড়ি কিনেছি। আমি সব সময় দেশে রেমিট্যান্স পাঠাই। দেশে কিছুই নেই আমার, যে দেশ থেকে টাকা নিয়ে আসব।’
এদিকে এই অভিনেতা যুক্তরাষ্ট্রে থাকলেও দেশে থাকতে চান তিনি। দেশকে খুব ভালোবাসেন। এই ব্যাপারে লিখেছেন, ‘আমি দেশকে ভালোবেসেছি কিন্তু দেশ কি আমাকে ভালোবেসেছে? কেন আমি আমেরিকাতে? বাংলাদেশে থাকতে চাই আমিও। উড়োজাহাজ দেখলে খুব ইচ্ছে করে কবে দেশে যাবো, মনে ইচ্ছে হয়, কিন্তু আছে। কিন্তু গল্প বলতে আসবো একদিন।’
প্রসঙ্গত, কাজী মারুফ অভিনীত সিনেমাগুলো হলো ‘অন্ধকার’, ‘রাস্তার ছেলে’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দারোয়ানের ছেলে’, ‘দেহরক্ষী’, ‘ইভটিজিং’, ‘সর্বনাশা ইয়াবা’।