লস অ্যাঞ্জেলেস প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধা ও যথাযথ সম্মানের সাথে লস অ্যাঞ্জেলেসে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জান স্মরণে শোকাবহ ৩ নভেম্বর পালিত হয়েছে।
এ উপলক্ষে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ ৩ নভেম্বর ২০২২ সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের ইন্ডিয়ান ক্লেপিট রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তাইন দারা বিল্লাহ। অনিবার্য কারেন তিনি উপস্থিত হতে না পারায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন মিয়া আব্দুর রব। সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান।
এক মিনিট নীরবে দাঁড়িয়ে জাতীয় নেতাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মিয়া আব্দুর রব। জাতীয় চার নেতার কর্মময় জীবন, মুক্তিযুদ্ধে তাঁদেও অসামান্য অবদান এবং ৩ নভেম্বর ১৯৭৫ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে তাঁদের হত্যাকান্ডের উপর সারগর্ব আলোচনা করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি নাজমুল চৌধুরী, মিয়া আব্দুল খালেক, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি নজরুল আলম, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সহসভাপতি জহির উদ্দিন আহমেদ পান্না, সাংবাদিক ও কবি কাজী মশহুরুল হুদা, সাংবাদিক লস্কর আল মামুন আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. রবি আলম।