প্রবাস মেলা ডেস্ক: মহৎ উদ্যোগে টিবি রোগীকে দত্তক নিলেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। কলকাতার বড়পর্দার প্রথম সারির একজন অভিনেত্রী মিমি চক্রবর্তী। একই সঙ্গে তিনি একজন সাংসদও।
তাই সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ত সময় পার করেন মিমি। এত ব্যস্ততার মধ্যেও সম্প্রতি পশ্চিমবঙ্গের ভাঙড়ের জিরানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। ওই দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে পাঁচজন টিবি রোগীকে দত্তকও নিয়েছেন এ অভিনেত্রী।
জানা গেছে, ১১ নভেম্বর (শুক্রবার) ভাঙড়ের নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির একটি সভায় অংশ নেন মিমি। সেখানেই টিবি রোগী দত্তকের কথা জানান তিনি। নিয়ম অনুযায়ী, রোগীদের চিকিৎসার সব ব্যয়ভার বহন করবেন মিমি।
একটি মাসিক ব্যয় হয় টিবি রোগীদের। তাই এই রোগীদের অন্যরাও যেন দত্তক নেয়ায় আগ্রহী হয়, সে ব্যাপারেও তিনি বলেন, খুবই সামান্য টাকা লাগে মাসিক খরচে। ফলে যাদের সামর্থ্য আছে, তাদেরকেও টিবি রোগীদের দত্তক নিটে আহ্বান জানান তিনি।
আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে মিমি অভিনীত ‘খেলা যখন’ শিরোনামের একটি সিনেমাটি। এটি পরিচালনা করেছেন অরিন্দম শীল।