প্রবাস মেলা ডেস্ক: দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া। গানের জনপ্রিয়তা ধরে রেখে প্রায়ই নাটক কিংবা সিনেমায় দেখা মেলে তার। এবার ফের বড় পর্দায় দেখা মিলেছে তার।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে কমেডি ধারার চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’। সিনেমাটি শুক্রবার ১৮ নভেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে।
এনামুল কবির সুজন প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া।
এ ছাড়াও রয়েছে অপর্ণা ঘোষ, সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহসহ অনেকে।