মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদে বাংলাদেশের সাথে মিল রেখে এইচএসসি পরীক্ষা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা কারিকুলামে অনুষ্ঠিত হয়েছে।
এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৩১ জন পরীক্ষার্থী অংশ নেন। তারমধ্যে বিজ্ঞান বিভাগে ২২জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ জন, মানবিক বিভাগে ২ জন। মোট পরীক্ষার্থীর ১৮ জন ছেলে আর ১৩ জন মেয়ে ছিল।

কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন- রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন, হল সুপার- দেলোয়ার হোসেন, পরীক্ষা কমিটির চেয়ারম্যান এস,এম রাকিবুল্লাহ।
এইচএসসি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নিয়ে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।