মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: হৃদরোগে সৌদি প্রবাসী মোহাম্মদ ইমান হোসেন মোল্লার মৃত্যু হয়েছে বলে তার চাচাতো ভাই বাহার মোল্লা সুত্রে জানা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।
হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। মোহাম্মদ ইমান হোসেন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি প্রবাসে আছেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর শাহরাস্তি পৌরসভা ১১নং ওয়ার্ড এর ভিংরা। তার পিতার নাম মোহাম্মদ আলী মোল্লা। মৃত্যুকালে স্ত্রী, তিন সন্তান রেখে গেছেন।