বনি সিংহ, কোলকাতা, ভারত থেকে: ৩১ অক্টোবর ২০২২, সোমবার কোলকাতা প্রেসক্লাবের বিজয়া সম্মিলনী প্রেসক্লাবের প্রধান হলে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ প্রত্যেক সাংবাদিকদের কথা ভেবে প্রতিবছর পিকনিক, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়া সম্মিলনী আয়োজন করেন। যাতে এই দিনগুলিতে পরিবারের সবাইকে নিয়ে সাংবাদিকরা আনন্দ উপভোগ করতে পারেন।

এদিন নাচ, গান ও কবিতার সুরছন্দে সুন্দর একটি সন্ধ্যায় মেতে উঠেছিল কোলকাতা প্রেস ক্লাব। নাচে অংশগ্রহণে ছিলেন সুপ্রিয়া, শুভেচ্ছা, সুদীপ্তা, মোনালিসা, পিয়াল, জয়ন্তী ও প্রজ্ঞা এবং সংগীতে তনুষা মজুমদার, সুমন চক্রবর্তী, মেঘা চট্টোপাধ্যায়, নীলকমল চট্টোপাধ্যায় ও কবিতায় স্নিগ্ধা মিত্র।

এদিন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও শিল্পীদের ফুল দিয়ে সম্মানিত করেন ক্লাব সম্পাদক কিংশুক প্রামানিক, সভাপতি স্নেহাশীষ সুর, সহ-সভাপতি নিতাই মালাকার ও সুপ্রিয় ব্যানার্জি।
অনুষ্ঠান পরিচালনা করেন দেবযানী রাহা ঘোষ এবং সঞ্চালনায় ঋতুপর্ণা বন্দ্যোপাধ্যায়।