আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ফার্স্ট কিসিউিরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর সাবসিটিয়ারি কোম্পানী ফার্স্টসিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইতালির বন্দর নগরী মিলানোতে। ভবিষ্যতে ইতালিতে পূর্ণাঙ্গ ব্যাংকিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।
২৮ অক্টোবর ২০২২, শুক্রবার সেন্ট্রাল মিলানোর তাজমহল রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত গ্রাহক ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মো: আলী।

ফার্স্টসিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির ম্যানেজার জনাব মো: হামিদ আলম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট ম্যানেজার ফরিদ আহমেদ ভুঁইয়া, এক্সিকিউটিভ অফিসার রাহাত জামানসহ বিভিন্ন এজেন্ট সত্বাধিকারী ও মিলানোস্থ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশীরা।
অনুষ্ঠানে সৈয়দ ওয়াসেক মো: আলী সম্মানিত এজেন্ট ও সাধারণ প্রবাসীদের রেমিটেন্স প্রেরণে বিভিন্ন প্রতিবন্ধকতার সমাধানে আশ্বস্ত করেন। তিনি প্রবাসীদের এই বলে আশ্বস্ত করেন যে, ভবিষ্যতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর ইতালি থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং ব্যবস্থা চালু করারও পরিকল্পনা রয়েছে তাদের।
অনুষ্ঠানে এজেন্ট ও মিলানোস্থ প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে প্রধান অতিথি জনাব সৈয়দ ওয়াসেক মো: আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী এসক্সচেঞ্জ এর পক্ষ থেকে সকল এজেন্টদেরকে তাদের সন্তোসজনক পারফরমেন্স-এর জন্য ক্রেস্ট প্রদান করা হয়।