প্রেস বিজ্ঞপ্তি: ‘নারীর উপর নির্যাতন-সহিংসতা, শোষণ-বঞ্চনা রুখে দাঁড়ান নারীর অধিকার ও মর্যাদা বিরোধী সকল অপতৎপরতা প্রতিরোধ করুন’ শিরোনামে ২৮ অক্টোবর ২০২২, শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে (বিএমএ ভবনের পাশে), সংহতি মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকায় শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রিয় কাউন্সিল ২০২২ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রিয় কাউন্সিল এর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম।