মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা খোরশেদ আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হসপিটালে নেয়া হয়। ১৪ অক্টোবর ২০২২ স্থানীয় সময় বিকাল ৪:৩০ মিনিটে দার আল সেফা হসপিটালে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তার নিকট আত্মীয় রিয়াদ বাথা জান্নাত হোটেলের মালিক মোহাম্মদ রাসেল ও তার ভাই রাশেদ জানান খোরশেদ দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তাহার পাসপোর্ট নাম্বার – BN0028146।
তার গ্রামের বাড়ী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরপোওয়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। তার পিতা আব্দুস সাত্তার এবং মাতা করিমুন্নেসা।
বর্তমানে তার মরদেহ রিয়াদ সেমুসি হসপিটালের মর্গে রয়েছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার লাশ মাটি প্রবাসে বা দেশে যেখানেই হোক এ ব্যাপারে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।