মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধিঃ ‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ এই স্লোগান নিয়ে ৭ অক্টোবর ২০২২ শুক্রবার রাত ৯ টায় রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আল রিমাস হলরুমে ‘রেমিট্যান্স যোদ্ধা’,’তৃতীয়া আমাদের’ দুটি নাটক মঞ্চায়ন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রিয়াদে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন শ্রেণি পেশার ৮ শতাধিক মানুষ, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক তাদের পরিবার পরিজন নিয়ে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সংগঠনের সহসভাপতি হাফিজুল ইসলাম পলাশ ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ এর যৌথ সঞ্চালনায় সংগঠনের নবাগত সভাপতি কবি মসি সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কুমিল্লা সোসাইটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এবং শিক্ষানুরাগী আলহাজ্ব নুরুল ইসলাম। আগত অতিথিদের সঙ্গে নিয়ে নবম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
রেমিট্যান্স যোদ্ধা ও তৃতীয়া আমাদের দুটি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন – সাংবাদিক ও নাট্যকার মো: জাহাঙ্গীর আলম হৃদয়, আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, মসি সিরাজ, হাফিজুল ইসলাম পলাশ, এরশাদ আলী, আব্বাসউদ্দীন, নুসরাত সুলতানা পলাশ, নুহা, শেখ জামাল, রাফি, রাহিল, রওনক, শিতল, কমল, সুমাইয়া, রায়না, নিবিড় হাফিজ, রায়না, তন্নী, সোহেল, জাহিদ , সায়েম, মাসুম বিল্লাহ, ইশরাত আলী প্রমুখ।

কোরিওগ্রাফার রুবিনা সুলতানা পপি, মিউজিকে দেলোয়ার হোসেন, বাচ্চাদের অবিভাবক বৃন্দদের বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় । যাদের আন্তরিক সহযোগিতায় রিয়াদের বুকে দীর্ঘদিন পর সফল একটা প্রোগ্রাম বাস্তবায়িত করা সম্ভব হয়েছে।
প্রবাসের মাটিতে দেশীয় নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার ক্ষেত্রে আন্তরিক পৃষ্ঠপোষকতা করেছে সানসিটি পলিক্লিনিক পরিবার, প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি পরিবার, এবং বিশেষ কিছু ব্যক্তি তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানানো হয়। এবার নতুন করে যুক্ত হয়েছে প্রবাস থেকে দেশে ব্যাংকিং খাতে বৈধ পথে রেমিট্যান্স দ্রুত পাঠানোর ক্ষেত্রে কাজ করছেন Money Gram, প্রবাসের বুকে দেশীয় খাদ্য প্রতিষ্ঠান দিনা সুপার মার্কেট এবং দিনা রেস্টুরেন্ট।

নাটক মঞ্চায়নের ক্ষেত্রে বিশেষ একটি দৃশ্যে এবং আপ্পায়ন, অনুষ্ঠানের লাইভে কাজ করেছেন প্রবাসের মাটিতে দেশীয় গ্রীনবাংলা ক্রিকেট টিম। তাদের সকলের আন্তরিকতার জন্য রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
রেমিট্যান্স যোদ্ধা নাটকটি রচনা করেন রাশেদ আল কারিম সজিব, নির্দেশনায় ছিলেন সারোয়ার জাহান সিদ্দিকির এবং তৃতীয়া আমাদের নাটকটি রচনা করেন কবি মসি সিরাজ। এর নির্দেশনা দেন আরিফুর রহমান টিটুর ।