মোস্তফা ইমরান রাজু, কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে এ উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রিয় নেত্রীর জন্মদিন উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে থেকে কুয়ালালামপুরের টিটিওয়াংসায় কেক কাটা হয়। এসময় মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান কামাল, মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি জালাল উদ্দিন সেলিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
বুধবার সন্ধায় প্রিয় নেত্রীর জন্মদিন উপলক্ষে দলটির নিজস্ব কার্যালয়ে জড়ো হন জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ। এসময় বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটেন তারা। বুধবার রাজধানী কুয়ালালামপুরের তামিং জায়ায় দলটির নিজস্ব কার্যালয়ের এ অনুষ্ঠানে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। মালয়েশিয়া শ্রমিকলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুলে’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন টবলু, সাংগঠনিক সম্পাদক আলী আজগর, আইন বিষয়ক সম্পাদক জিদুল ইসলাম, প্রচার সম্পাদক গোলাম মোরশেদ, কুয়ালালামপুর মহানগর সভাপতি রাশেদ মাদবর, সহ-সভাপতি মামুন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস, রুবেলসহ অনেকে। পরে কেক কেটে প্রিয় নেত্রীর জন্মদিন উপযাপন করেন নেতাকর্মীরা। এর আগে আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা আছেন বলেই দেশ এবং বিদেশে আমরা সগৌরবে মাথা উঁচু করে চলতে পারি। বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তাই সামনের নির্বাচনে আবারো প্রিয় নেতৃকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, মালয়েশিয়া শ্রমিকলীগের নেতারা।

একই সময় কুয়ালালামপুরের জালান ইম্বি’র মামার বাড়ি রেস্টুরেন্টে কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন স্বেচ্ছাসেবকলীগ মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির নবগঠিত কমিটির সভাপতি বিএম বাবুল হাসান, সাধারন সম্পাদক এ আর সোহাগ সরকারসহ অনেকে। এসময় প্রিয় নেত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা।