জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: স্বদেশের মত ঋতুরাজের দেখা না পেলেও চেষ্টা করা হয় দেশের সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরতে নতুন প্রজন্মের কাছে। আর তারই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার সারাদিনব্যাপী পিঠা মেলা হয়ে গেলো সব চেয়ে জন প্রিয় স্যাটেলাইট টিভি স্কাই ৭৮২ আই অন টিভির আয়োজনে লন্ডনের আক্লু প্লাজায়। বাহারি রঙের শাড়ি পরা ললনারা ছিল খুবই ব্যস্ত আর আনন্দে। কেননা বাংলাদেশের পর যুক্তরাজ্য একমাত্র দেশ যা লালন করে আসছে সবচেয়ে বেশি স্মরণাতীত জীবনের সংস্কৃতিকে।

তাইতো মাতৃভূমি বাংলাদেশ থেকেও এসে মাতিয়ে তুললেন গানে গানে শিল্পী সাফিন ও তার দল। লন্ডনের স্থানীয় শিল্পী আর মিউজিসিয়ানদের জাদুর মিউজিকে একাকার করে তুলল দর্শকদেরও নৃত্যের তালে তালে। প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো রঙ-বেরঙের শাড়ি পরে বাসন্তী সাজে মেতে উঠে এ উৎসবে। ইনডোরে এত বড় আয়োজন করতে পেরে আগত দর্শকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আই অন টিভির সিইও আতাউল্লাহ ফারুক।