প্রবাস মেলা ডেস্ক: চোখ ওঠা রোগীদের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। নির্দেশনায় চোখ ওঠার ৭ দিনের মধ্যে যাত্রীদের বিদেশ ভ্রমণ না করতে অনুরোধ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার যাত্রীদেরকে এক প্রজ্ঞাপনে এই অনুরোধ জানায় কর্তৃপক্ষ।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো যাত্রীর যদি ভিসা সংক্রান্ত জটিলতা থাকে অথবা বিদেশ যাওয়া জরুরি হয়, সেক্ষেত্রে চোখ ওঠা রোগে আক্রান্ত যাত্রী ভ্রমণ করলে বিএমডিসি রেজিস্টার্ড একজন চক্ষু বিশেষজ্ঞ অথবা এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হবেন। পাশাপাশি উপযুক্ত প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ নেবেন। এ ছাড়াও তাদের সানগ্লাস পরে বিমানবন্দরে উপস্থিত হতে হবে।
বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রোগীর অবস্থা পর্যবেক্ষণ এবং উল্লেখিত ডকুমেন্টস যাচাই করে যাত্রীকে ভ্রমণের ফিটনেস সার্টিফিকেট দেবেন।