রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ও কমিউনিটির উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। উক্ত ম্যাচে রাজধানী আম্মানে আবস্থানরত বাংলাদেশিদের মধ্যে দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন। অনেকদিন পর ফুটবল টুর্নামেন্টের আয়োজনে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ-উদ্দীপনা। স্বতস্ফূর্তভাবে হাজারো প্রবাসীরা ফুটবল খেলাটি উপভোগ করতে ছুটে আসেন স্পোর্ট সিটির ফুটবল স্টেডিয়ামে।

মুহুর্তে মরুর দেশ জর্ডানের ফুটবল স্টেডিয়ামটি পরিণত হয় এক মিনি বাংলাদেশে। খেলায় মার্কাজ আম্মান টিম তিন শূণ্য গোলে পরাজিত করে জাবল জুফা টিমকে। প্রীতি ফুটবল ম্যাচটি মাঠে বসে উপভোগ করেছেন প্রধান অথিতি জর্ডানস্থ বাংলাদেশী রাষ্ট্রদূত নাহিদা সোবহান ও বাংলাদেশী কমিউনিটির সভাপতি জনাব জালাল উদ্দিন বশির। রাষ্ট্রদূত নাহিদা সোবাহান বিজয়ী দল মার্কাজ আম্মান এবং পরাজিত দল জাবল জুফা দুই টীমকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন জয় পরাজয় বড় কথা না শত শত প্রবাসীদের একত্রিত করে আনন্দিত করাটাই ছিল সবচেয়ে আনন্দের ব্যাপার। প্রাবাসীদের শত ব্যস্ততার মাঝেও খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য দুই দলের খেলোয়াদের ধন্যবাদ জানান। এবং এমন টুর্নামেন্টের আয়োজনে সবসময়ই বাংলাদেশ দূতাবাস পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।