জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ‘দেশের উন্নয়নের জন্য প্রয়োজন টাকার মেশিন’ যার নাম প্রবাসী রেমিটেন্স। সরকারের পর্যাপ্ত উদ্যোগ না নেয়ার কারণে প্রবাসীদের সম্মানের বিষয়টি মাথায় রেখেই একে অপরের মরনোত্তর সহযোগিতার বিশ্বাস নিয়েই ২০১৯ সালের ফেব্রুয়ারিতে গড়ে উঠে ‘ফ্যামিলি পিস ফাউন্ডেসন ফুনারাল’ লন্ডনের মেনর পার্কে, দিচ্ছে সদস্য হওয়ার সার্টিফিকেটও।
১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার পূর্ব লন্ডনের ইষ্ট হামে স্থানীয় একটি কমিউনিটি হলে ফ্যামিলি পিস ফাউন্ডেসন ফুনারালের পক্ষ থেকে এক পারিবারিক মিলন মেলা ও সদস্য সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়। সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এবং মোজাম্মেল আলী মিলু ও মামুনুর রশিদ সোহেলের উপস্থাপনায় নাজমুল হাসানের কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর রানী দ্বীতিয় এলিজাবেথের মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতিথি টিউলিপ সুলতানা, রুহুল আমিন ও হারুনুর রশিদের উপস্থিতিতে পরিচয় পর্বের মধ্য দিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাখাওয়াত হোসেন সামিম, সামিমুজ্জামান, সহিদুল্লাহ ও প্রধান পরিকল্পনা ও উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান, বাবুল মিয়া মনির, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুকিত হায়দার ভুইয়া রাসেল সহ অনেকে।