মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ ’এই স্লোগান নিয়ে ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার রাতে ৭ অক্টোবর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সামনে রেখে প্রবাসীদের সুখ- খ নিয়ে বাস্তবমূখী রেমিট্যান্স যোদ্ধা নাটকের মহড়া শুরু হয়েছে।
রাশেদ আল কারিম সজিবের রচনায়- নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- জাহাঙ্গীর আলম হৃদয়, আরিফুর রহমান টিটু, মসি সিরাজ, এরশাদ আলী, নুসরাত জাহান রিতা, হাফিজুল ইসলাম পলাশ, মির্জা কামাল, সালাউদ্দিন আহমেদ, আব্বাসউদ্দীন, রাহিল, রওনক, নুহা, নিবিড়, শীতল, কমল, তন্নী, সোহেল, জাহিদ, রাইনা সিরাজ।
সাউন্ড সিস্টেমে দেলোয়ার হোসেন, লাইটিং শিল্পী সালাউদ্দিন আহমেদ, নাট্য সহযোগিতায় রুবিনা সুলতানা পপি, আফসানা সুলতানা এরসাদ প্রমুখ।
রেমিট্যান্স যোদ্ধা নাটকে সমসাময়িক বিষয় নিয়ে ব্যাংকিং এর মাধ্যমে সকল প্রবাসীদের দেশে টাকা পাঠানোর আহবান সহ দেশের উন্নয়নে ভূমিকা রাখা, মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের নিজ দেশে যথার্থ মূল্যায়ন করার জন্য নাটকের মাধ্যমে সরকারের প্রতি আহবান এর চিত্র তুলে ধরা হয়েছে। প্রবাসে সন্তানের কিছু হলে একজন মা সবার আগে জানেন সেই বিষয়টি, দেশে ভাই বোন পরিবার পরিজনকে সুখে রাখতে একজন প্রবাসী কতো কস্ট করে সেই চিত্র দেখানোর চেস্টা করা হয়েছে। আগামী ৭ অক্টোবর রিয়াদে বসবাসরত বাংলাদেশিদের সামনে রেমিট্যান্স যোদ্ধা নাটক মঞ্চায়ন হবে বলে থিয়েটার সূত্রে জানা যায়। দেশের উন্নয়নের অংশিদার আমরা প্রবাসীরাও দাবিদার।
রিহার্সাল শেষে রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর সুপার হিরো রওনক মোহাম্মদ সিরাজের ১৯তম জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।