মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: আল হাছা বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে সৌদি আরব আল-হাছা কেন্দ্রীয় বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল আয়োজিত বিশাল সমাবেশে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

উদ্বোধনী বক্তব্য রাখেন- সৌদিআরব কেন্দ্রীয় বিএনপির সাবেক তিনবারের সফল সাধারণ সম্পাদক ও সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চাঁন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন- সৌদিআরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সৌদিআরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। আল-হাছা কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সভাপতি -মহি উদ্দিন পাঠান এর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আল-হাছা কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আল-হাছা কেন্দ্রীয় যুবদল এম হাসান সুমনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আল-হাছা কেন্দ্রীয় বিএনপি সাধারণ সম্পাদক জীবন পাটোয়ারি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাফার আল বাতেন বিএনপির প্রধান উপদেষ্টা কামাল হোসেন প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সৌদিআরব পূর্বাঞ্চল সভাপতি আলমগীর কবির, প্রবাসী নোয়াখালী জেলা সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক।
সভায় বক্তারা বলেন- বাংলাদেশের ইতিহাসে বিএনপি হচ্ছে গণমানুষের দল, বিএনপির চলমান আন্দোলন কিছুতেই বন্ধ করা যাবেনা।